ভালো আছি
- সুকন্যা তিশা

তোমার আশায় না জাগা রাত্রিগুলো
এখন আমার বেশ ভালোই কাটে,
অভিমান মাখা ঝড়া পাতাগুলোর মড়মড় ধ্বনি
এখন ততটা কষ্ট দেয় না আমায় ।
অনেক কালের তৃষ্ণার্থ ঠোঁটও এখন চৈত্রের ফাটা মাঠের মত
ফেটে রক্তস্নান করে নিদারুন অবহেলায়।
অবহেলিত ,অবাঞ্চিত ভালোবাসার ডোর খুলে
স্বাধীন চেতা মন নিয়ে এখন আমি বেশ সুখেই আছি ।
যত্ন, নিয়ম,শৃঙ্খলার বালাই ঝেড়ে
অনিয়ম আর অযত্নের কালের যাত্রায় সত্যিই তো খারাপ নেই আমি !
ভালোই তো আছি, বড্ড বেশিই ভালো আছি ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026