তবুও তুমি
- সুকন্যা তিশা
আঁধারকে ভালোবাসে বলে
রাতকে কেউ ঘৃণা করে না,
কলঙ্কিত হলেও চাঁদকে
কেউ দূরে রাখে না।
হলেই না হয় তুমি
আঁধার কালোয় কলঙ্কিত,
তবুও যে তুমি আমার
ভাবনার তুলিতে অংকিত।
পাহাড়েতে পথ চলা
যদিও কঠিন বটে,
তাই বলে থেমেছে কেউ
শুনেছে এই ঘটে ?
হতে পারে বন্ধুর পথে
চলবো আমরা দুজন,
তবুও তো রইবে মিশে
এ দুটি মনের বাঁধন।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।