তাকেই খুঁজে ফেরা
- সুকন্যা তিশা
জীবনের গলিটা বড্ড বেশি অচেনা লাগছে,
চেনা পথ,চেনা সুর অচেনা কোন তালে হারিয়ে যাচ্ছে।
একটু আগেই যে মানুষটার কাছে
নিজেকে অনেক দামী মনে হত,
হঠাৎ করেই তার কাছে নিজেকে আবিষ্কার করলাম
কুয়াশা ঢাকা এক অচেনা আগন্তুক হিসেবে,
হয়ত এটা আমার ভুল ধারনা,
হয়ত একটু বেশিই অনুভূতিপ্রবন আমার ক্লান্ত মনটা,
হয়ত সেই লেখকের অপ্রত্যাশিত গল্পের একমাত্র নায়িকা আমি।
তবুও আত্মঅহংকারের গহন ভেদ করে তাকে ডাকতে পারিনি কাছে,
তবুও মিথ্যে মায়ার ছলে ভুলাতে পারিনি তাকে,
জানি না একি আমার পরাজয়,নাকি
মিথ্যের চাপে নুঁইয়ে পড়া ঘুমন্ত বিবেকের ক্রন্দন।
নিজেকে আজো বুঝে উঠতে পারিনি ঠিক মত,
হয়ত পারবোও না কোন দিন আর আজ তাকে বোঝার
বৃথা চেষ্টায় হার মানা সেই ক্লান্ত পরিশ্রান্ত আমি শুধু তারই অপেক্ষায় ।
এই পথ কখনও কি চেনা হবে ?এই তাল কখনও কি একি সুরে বাঁজবে ?
হাজারো প্রশ্নের ভিড়ে তাকেই খুঁজে ফেরা,শুধুই খুঁজে ফেরা।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।