যন্ত্রণা
- সুকন্যা তিশা
বলবে কি আমায় কেউ সুখী হওয়ার মন্ত্রণা,
জীবনটা কেন যেনো হয়ে গেছে যন্ত্রণা।
যে দিকে তাকাই আমি,দেখি শুধু হাহাকার,
মিথ্যে আর অসত্যের একছত্র বাড়াবাড়।
কোথাও একটু পেলাম না শান্তির স্নিগ্ধতা,
যেথায় গিয়ে জুড়াবো পোড়া মনের দগ্ধতা।
বিশ্বাস নিয়ে খেলছে সবাই কত সহজে,
এমন কেউ কি নেই যে এর মর্ম বোঝে ?
জীবনের কোলাহলে ব্যস্ততার বুক চিরে,
বেরিয়ে আসা দ্বীর্ঘশ্বাসে;হতাশা আর দুর্ভোগে,
রাখতে কেউ পারে না কাউকে একটু ভালো,
কেউ আবার চায় না জ্বলুক হৃদয়ের আলো।
এত সব যন্ত্রণায় নেই আর সেই সুখ,
ফেলে আসা জীবনের শ্রান্ত সে হাসি মুখ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।