কবে বুঝবে?
- সুকন্যা তিশা
আর কত কষ্ট পেলে বুঝবে
আমার কাছে কতটা দামী তুমি ?
আর কত অশ্রু ঝরালে বুঝবে
তোমায় আমি কতটা ভালবাসি ?
আর কত রাত জাগলে বুঝবে
আমার কষ্ট শুধু তুমি ?
আর কত দূরে থাকলে বুঝবে
কতটা আপন আমার তুমি ?
আর কত পরীক্ষা দিলে বুঝবে
তুমি ছাড়া আর কেউ নেই আমার।
আর কত বার বললে বুঝবে
আমার একমাত্র ভালোবাসা তুমি।
আর কত কবিতা লিখলে বুঝবে
এ হৃদয়ের কাব্য শুধু তুমি।
আর কত গল্পের নায়ক হলে বুঝবে
আমার কল্পনার রাজকুমার তুমি ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।