তোমাতেই হারাবো
- সুকন্যা তিশা
তুমি পাশে থাকলে সব কিছু কেমন যেনো তাজা হয়ে যায়,
নির্জীব মনটাও প্রাণ ফিরে পায়,
তোমার মাঝে কি আছে তা কি তুমি জানো ?
আমি তো জানি না।
সত্যি, জানি না এ অনুভূতি প্রকাশের ভাষা কি?
যদি তুমি জেনে থাকো তো আমাকে জানিয়ে যেও,কেমন?
জানাবে কি ?
না থাক অজানাই থাক যতটা অজানা থাকবে
ততটাই তোমায় কাছে পাওয়া হবে আপন করে।
তোমায় আবিষ্কারের নেশায় প্রতিদিন
নতুন করে হাজার বার জন্ম নেবো,
ভুল করবো আবার চেষ্টা করবো আবার ভুল করবো।
তবুও তোমাতেই হারাবো।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।