নির্বাসন
- সুকন্যা তিশা

অনেকদিন লেখা হয় না । ভেবেছি আজ কিছু একটা লিখবো ।
ওমা!লিখতে গিয়ে দেখি কলমের কালি অনেকটাই শুকিয়ে গেছে ।
মন মন্দিরে কাব্যের নামে যে ফুলটা অর্ঘ যেত,
সেই ফুলটাও শুকিয়ে মলিন হয়ে পড়ে আছে আঁস্তাকুড়ে ।
লোহার মরিচা ধরার মতই কাব্য লেখার সেই
মনের খাতাটায়ও ধূলো জমে অকেজো হবার পথে প্রায়।
অযত্নে আর অবহেলায় আবেগের জানালাগুলোতেও ঝঙ ধরে গেছে অনেকটাই ।
অনেক ঘষা মাজা করে যাও লিখলাম তাতে
আগের সেই প্রাণ,উচ্ছ্বাস, আর গভীরতাটা স্পষ্ট হলো না একদমই।
ছন্নছাড়া দু-চারটি লাইন মিলিয়ে ছন্দহীন কবিতার ভাবমূর্তি
খুব একটা ফুটিয়ে না তুলতে পারার হতাশাটাকেই
বরণ করতে হলো ব্যর্থ কবির ।
তবে কি কবি তার কবিতার চরণকেই অর্ঘ দিয়েছে এবারের পূজোয় ?
তার ছবি কি আর আঁকা হবে না ভালোবাসার পক্তিমালায় ?
কেন এই অমূল্য দান ?
সত্যিই কি তবে ভালোবাসার গভীরতা
তার সীমানা পেড়িয়ে ডুবে গেছে সীমাহীনতার অতল গহ্বরে ?
এও কি সম্ভব ?
নাকি বিধাতার আশিস নিয়ে কোন ভরা পূর্নিমায়
প্রবাল দ্বীপের মাঝে দুটি চোখের পলকহীন দৃষ্টিতে
আবার ফুটে উঠবে ভালোবাসার পক্তিমালা ?
এ কি তবে পূর্ণ হবার প্রতিক্ষায় স্বেচ্ছা নির্বাসন?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026