হবি কি আমার?
- সুকন্যা তিশা

তুই কি আমার আকাশ হবি ?
যেথায় আমি উড়বো ।
হবি কি সেই জমিন তুই ?
যার উপর আমি দাঁড়াবো ।

তুই কি আমার পাখি হবি ?
বন্দি করে রাখবো।
হবি কি তুই সুবাস আমার?
গন্ধ যার মাখবো।

তুই কি আমার শ্রোতা হবি ?
মনের কথা বলবো ।
হবি কি সেই লন্ঠন তুই?
যাকে আমি জ্বালাবো ।

তুই কি আমার নদী হবি ?
যে জলে আমি নাইবো ।
হবি কি আমার সুখতারা তুই?
সুখী তোকে করবো ।

তুই কি আমার দু:খ হবি ?
মনটা জুড়ে রাখবো।
হবি কি সেই বন্ধু তুই ?
বিশ্বাস যাকে করবো ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026