পারবি দিতে ?
- সুকন্যা তিশা
দিবি কবে একটু আদর, একটু ভালোবাসা ?
তোকে নিয়ে এইতো আমার স্বপ্ন সুখের আশা।
বিলি কেটে আমায় তুই পারিয়ে দিবি ঘুম,
আসবে কি এমন সময় যাবে রাত নির্ঘুম ?
শিশির ভেজা প্রভাত বেলায় পরাবি পায়ে নুপুর,
সেই তালেতেই কেটে যাবে উদাষ করা দুপুর।
বিষণ্নতার বিকেলগুলো ভরাবি হাসি গানে,
অভিমানী হওয়ার যেনো হয় না কোন মানে।
পড়ন্ত বেলার উড়ন্ত আভায় ডাকবি আবার কাছে,
মিষ্টি হেসে জানান দিবি ভালোবাসা কেমন আছে।
সন্ধ্যাপ্রদীপ জ্বালাবি যখন নিয়ে তোর বুকে,
জোৎস্নাগুলো মুখ লুকাবে দেখে আমায় সুখে।
পারবি দিতে এমন সুখ যা ভাবিনি আগে,
তোর পানেই চেয়ে আছি সেই মধুর অনুরাগে ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।