সাধারন
- সুকন্যা তিশা
পারিনি হতে কোন কবির কল্পনার রাণী,
কিংবা কারো গানের শেষ লাইন।
হতে পারিনি কারো ভালোবাসার রাজকুমারী,
কিংবা কারো নির্ঘুম রাতের স্বপ্নচারিনী।
কারো কোথাও নেই আমি,
তবুও আমার অস্বত্বি জুড়ে রয়েছো তুমি।
সাধারন নামের সেই বাদ সার্টিফিকেটটা
এখনও আমার নামেই বুক করা,
তবে তুমি আছো আমার ভেতর সম্মানের সর্বউচ্চ শিখরে,
ভেবেছিলাম আর কয়েকটা দিন পরেই হবো ‘অসাধারন’
ভাবতে ভাবতে যেখানে ছিলাম এখনো সেখানেই দাঁড়িয়ে ।
তবুও সাঙ্গ হয় না ভাবনা তোমাকে পাবার
যদিও বা বসে আছি সুখ-দুখের মাঝ সীমান্তে ,
যোগত্যাহীন জানি তবুও তোমার হতেই স্বাধ যে জাগে ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।