তবে কেন ?
- সুকন্যা তিশা
ভালোবাসতে যদি নাই পারো
তবে কেন বলেছিলে ভালোবাসি ?
কাছে যদি নাই আসতে পারো তবে
কেন বলেছিলে হৃদয়ের কাছে আছি?
কষ্টই যদি দেয়ার ছিলো তবে কেন
বলেছিলে কাঁদতে দিবে না আমায়?
এভাবেই যদি দূরে রাখার ছিলো তবে
কেন এসেছিলে হৃদয়েরর এত কাছে ?
তিক্ত কথাই যদি শুনানোর ছিলো
তবে কেন দুষ্ট হেসে ভোলালে আমায়?
আঘাতই যদি দেয়ার ছিলো
তবে কেন সেদিন সুখের স্বপ্ন দেখালে ?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।