হারাতে চাই
- সুকন্যা তিশা

পেয়ে হারানোর যন্ত্রণা না পাওয়ার চেয়ে বেশি,
তবুও পেতে আমি বড্ড ভালোবাসি ।
মনটা কত অদ্ভূত তাই না ?
হারাবো জেনেও তোর নেশায়ই মাতি।
যা পাবো না তা নিয়েও ভাবনার আকাশে
মেঘ জমাই,বৃষ্টি নামাই,
রংধনু মাখা বিকেল সাজাই ।
আবার অমানিশার অন্ধকারে সেই রংগুলোও হারাই ,
যেখানে পরে থাকে শুধু তোর দেয়া কষ্ট,কিছু জমানো মেঘ,
সবটাই সবার অন্তরালে,সবার অলক্ষে।
তবুও ভালোবাসি,বড্ড বেশি ভালোবাসি তোকে,
তাই বারবার তোকেই ফিরে চাই,
হারিয়ে ফেলেও বারবার তোকেই পেতে চাই ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026