নয়তো আবেগ
- সুকন্যা তিশা

তোমায় যখন আমি মিস করি,
ওই আকাশ আমায় মনে করিয়ে দেয়,
আমাদের দুজনার মাথার উপর একই ছাদ,
হয়ত আছি এরুম থেকে ওরুমে ।

যখন ভারি একলা লাগে আমার,
ওই চাঁদ আমায় মনে করিয়ে দেয়,
আমরা দুজনই একই চাঁদ দেখছি,
হয়ত দুজন দু-প্রান্তে থেকে।

যখন জলধারা আমায় ছুঁয়ে যায়,
তখন মনে হয় তুমি তোমার
আদর মাখা পরশ বুলিয়ে দিচ্ছ
আমার গায়;যদিও তা শুধুই অনুভবে।

তুমি যেই পাড়াতে থাকো সেখানে গেলে
মনে হয়,ওর বাতাসে তোমার নিঃশ্বাস কোথাও
না কোথাও বর্তমান; যা আমায় প্রশান্তি দেয় ।

তুমি যে রাস্তা দিয়ে একবার গেছো,
সেখানে গেলে মনে হয়;তোমার পায়ের ছাপ
তখনও লেগে আছে,যার তালে পা মিলিয়ে
হাঁটতে বড্ড ভালো লাগে আমার।

তোমায় নিয়ে ভাবা প্রতিটি মুর্হূতই বলে দেয়,
এ আমার আবেগ নয়,
আমার মনের চারনভূমিতে চাষ করা একমাত্র ফসল তুমি।

তবুও কি বলবে-মিছে ছলনায় ভোলাই তোমায় ?
তবুও কি প্রশ্ন করবে কখনও-
তুমি না থাকলে কি অন্য কারো হবো না আমি ?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026