কেন ?
- সুকন্যা তিশা

কেন এমন করে বারে বারে আসো তুমি ফিরে ?
কেন ডেকে যাও আবার, পুরোনো সেই নাম ধরে ?
কেন কড়া নেড়ে যাও মনের গহীন ঘরে ?
কেন এমন করে বলো, পেতে চাও আপন করে ?
কেন ছুঁয়ে যাও আমার সুপ্ত সেই প্রহর ?
কেন মনে করাও আবার নিষিদ্ধ সেই নগর ?
কেন বলছো আগের মত ভালোবাসো আমায় তুমি ?
কেন চাইছো আবার আমি হয়ে যায় আগের আমি ?
কেন করছো পাগলামী যা সামলাতে পারবো না ?
কেন বুঝতে চাইছো না, ফিরতে যে আর পারছি না ?
কেন বাড়াচ্ছো যন্ত্রনা ছিলোই তো পাহাড়সম ?
কেন চাচ্ছো সব ভুলে ভালোবাসি তোমায় মম ?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026