দূরের ওই মেঘ যদি বৃষ্টি হয়ে ঝরে
- সুকন্যা তিশা
দূরের ওই মেঘ যদি বৃষ্টি হয়ে ঝরে,
তবে কি সে আর দূরের হতে পারে?
হাত দিয়ে ছুঁয়ে নিলেই পাবে অনুভবে,
অনুভূতির অনুভব যদি থেকে থাকে ।
ইচ্ছেগুলো সামলাতে ইচ্ছে করে না ,
মন পাখিটার ছটফটানি দেখা যায় না ।
মাতালিয়া হাওয়া তুই জলদি করে আয়,
পৌষ মাসেও বান ডেকেছে মনের যমুনায়।
কষ্টগুলো উড়িয়ে নিয়ে দে আমায় ছুটি,
ভাবছি আজ মন দিগন্তে দেবো লুটোপুটি।
দূরের ওই স্বপ্নটাকে করবো আমি জয়,
বাঁধা হয়ে আসুক যত প্রলয়ংকরী ভয়।
সামলাতে সামলাতে ক্লান্ত মন ময়না,
ভিজবে বলে মেলে দিয়েছে সবগুলো ইচ্ছে ডানা।
বাস্তব বাস্তব করে মন যতই গান বাঁধে,
সুর গুলো কেঁটে যায় ভেবে অনুরাধে।
দূরের ওই মেঘ যদি বৃষ্টি হয়ে ঝরে ,
তবে কি সে আর দূরে হতে পারে?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।