হতে চাই
- সুকন্যা তিশা
আমি বৃষ্টি হতে চাই তোমার জন্য,
ভেজাতে চাই তোমার প্রতিটি অনুভূতিকে।
আমি শিহরণ হতে চাই তোমার জন্য,
ছড়িয়ে যেতে চাই তোমার প্রতিটি স্পর্শকোষে।
আজ এ ক্ষন শুধু তোমার আর আমার,
ভয় নেই কোন মিথ্যে বাঁধা পাবার।
র্সূয, ‘ তুমি যেনো দিয়ো না আবার উঁকি !
তোমারও কি হিংসে হচ্ছে নাকি ?’
ওই যে দেখো- মেঘ কন্যাও হাসছে মিটিমিটি
কি বলছে শুনো-‘আমরা নাকি বেশ মিষ্টি একটি জুটি।’
নজর না হয় সরিয়েই নিলে এ ক্ষনে,
ফিরো না আর আজ এদিক পানে,
দেখছোই তো মেতেছি আমরা প্রাণের আহ্বানে ! ’
কি বললে?যন্ত্রণা! ধুয়ে নিয়েছি সব ,
কষ্ট! সে আবার কি ?
ইচ্ছের কাছে হার মেনেছিরে ভাই,
বায়না ধরেছিলো-সবকটাকেই ছুটি দিয়ে তাই!
তাই তো এই লাজহীন সব আয়োজনে
ভিজছি দুজন লজ্জা নিবারনে । ”
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।