তুমি আছো
- সুকন্যা তিশা
তুমি আছো আমার হৃদয়ো কুটিরে যতনে ও অযতনে,
তুমি আছো আমার শয়নো স্বপনে নিদ্রা ভরা নয়নে।
তুমি আছো আমার বৃষ্টি ভেজা অস্পর্শ স্নানে,
তুমি আছো আমার ঝরা বকুলের নিস্প্রাণ ঘ্রাণে।
তুমি আছো আমার পক্তিমালার হাজার পক্তিতে.
তুমি আছো আমার গানের সুরের না বলা শত ভঙ্গিতে।
তুমি আছো আমার র্নিবাধ কথার থামিয়ে দেয়া ভাষায়,
তুমি আছো আমার র্নিমল হাসির লুকিয়ে থাকা আশায়।
তুমি আছো আমার দিবা রাত্রির এলোমেলো ভাবনায়,
তুমি আছো আমার অশ্রু ভরা র্নিলোভ বেদনায়।
তুমি আছো আমার অবুঝ মনের নি:স্বার্থ ভালোবাসায়,
তুমি আছো আমার চলার পথের তালহীন পথচলায় ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।