বেনামী ভালোবাসা
- সুকন্যা তিশা
তোমায় আমি দেখি নি কখনও;
তবুও কল্পনাতে তুমি আসো রোজ রাতে,
তোমার কন্ঠ শুনিনি কখনও;
তবে অনেক কথা বলেছি তোমার সাথে।
কখনও ছুঁয়ে দেখার সৌভাগ্য হয়নি তোমায়,
তবুও, আমার অস্তিত্বে মিশে আছো তুমি।
তোমার পানে পরেনি কখনও দৃষ্টি আমার,
তবুও আজো চোখ ফেরাতে পারি নি ।
ভুলতে চাইনি কখনও ভুল করে হলেও,
একি ভুলে ফেলেছো আমায় ভুলে ?
শুনেছি মানুষ শত সহস্র বার,
এই একই ভুলটাতে আত্মসমর্পণ করে ।
কখনও মনে হয়নি প্রয়োজন বলার
ভালোবাসি তোমায় এত,
বলছে সবাই, বেহিসেবী এই
ভালোবাসাই নাকি কৃত্রিমতা বিবর্জিত ।
বেনামী এই ঝড়া কাব্য আজ
শুধুই রচেছি তোমার তরে,
এত মানুষের ভিড়ে কি তুমি
পারবে নিতে তোমার করে ?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।