কষ্ট সমাচার
- সুকন্যা তিশা
সুখ সুখ করিস কেনে ওরে পাগল মন,
কষ্ট সুখের আলমারীতে ধূলির বিচরণ।
এক তাকে কষ্ট জমা, আরেক তাকে সুখ
একটি বাদে আরেকটি যেন-কল্পনা অদ্ভূত।
সুখ বলে আজ আমি হবো পাগল-পারা
জগত জুড়ে থাকবে শুধু সুখে সুখে ভরা।
সুখকে ডেকে দুঃখ বলে ,-এ কেমন বিচার ?
আমায় ছেড়ে একলাই তুই করছিস সমাচার।
আমি ছাড়া বুঝবি কোথায় সুখের অনুভূতি?
তাইতো আমি ছড়িয়ে থাকি দিন থেকে রাতি।
একলা পথে নেই তো যেতে, যেমন বহে নদী
দুঃখ ছাড়া সুখ যেন সুরবিহীন গীতি।
সুখ বলে এবার ভাই ছেড়ে দে না আমায়,
তুই ছাড়া কেমন আমি-এই শুধু ভাবায়!
যেতে চাস যা তবে যদি লাগে ভালো,
দেখবি তখন রংধনুর রংচটা আলো।
না যদি থাকে কোন আঁধারের খোঁজ
পূর্ণিমার পূর্ণতাও হবে না রোজ রোজ ।
বাদলের ধারাও, পেত না তার দাম,
খড়ার বেশে আমি যদি না আসতাম ।
প্রতিক্ষার মধুরতা জানতো না প্রিয়া,
দুখ হলো সুখের মাঝে পলাতকা হিয়া ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।