স্বাধীনতার মানচিত্র
- রুবিনা মজুমদার

এই বাংলার মানুষ রক্তের ভিতর অনুভব করেছিলো
একটি স্বাধীনতার ,
বাংলার উদ্যান ভরে চৈতনের গহবরে ফুলের সুবাস ছড়িয়ে দিতে
প্রাণপ্রিয় প্রিয়তমার ।
তাই আজ বাংলার বুকের উঠোন জুড়ে অসংখ্য ফুল ফোটে
আকাশ ভরা লক্ষ তারা ,
জোছনা রাতে মেঘের ছিটায় ঝিলিক মারে
তাই পরান আত্মহারা ।

কাশফুলের চেয়েও সাদা সাদা শত বিরঙ্গনারা ,
পদ্ম পুকুরে সাঁতার কাটে গোলাপি বসুন্ধরা ।
স্মৃতির আলনায় ঝুলে আজো বেদনার নীল শাড়ী ,
জলের ভিতর জ্বলে আগুন হে বিরঙ্গনা নারী ।
বৈশাখী মেঘের মতোন ক্রুদ্ধ ভেজা বারুদের চেহারা ,
অগ্নিছোয়া স্মৃতি মন্থন আনন্দে কাঁদে অস্পষ্ট বেদনারা ।
প্রানের দামে এনেছিলো স্বাধীনতা লক্ষ বীরসেনা ,
তাই আজ সোনার সুতায় নকশা আঁকে রেশমের বসনে তাঁতিরা ।

স্বাধীনতার নিখিলে হলো নিরুদ্দেশে লক্ষ শহীদ
মমতাময়ী মা সন্তান হারা ,
আঁখির কাজল মুছে গেছে কতো নারীর
তাইতো স্বামী হারা নিঃস্ব স্ত্রীরা ।
সবুজ বাংলার প্রতিটি প্রতিচ্ছায়ায় -----
স্বাধীনতা ভাসে প্রতিটি মানুসের মনের আয়নায় ।
বাংলাদেশের স্বাধীনতার মানচিত্র
লক্ষ শহীদের রক্তে গড়া ,
লক্ষ শহীদের রক্তে ভেজা এই বাংলার মাটি
সেতো নয় কোনো উপমা ।

ইতিহাসের পাতায় --
লক্ষ শহীদ শত শত বিরংগনা তোমরা আজো মহীয়ান ,
এই বাংলার সবুজ বনানী কখনো ভুলবে না তোমাদের এই অবদান ।
১৯৭১ সালের সেই বিভীষিকাময় ---
নীল বেদনার রাত্রি শেষে -,
লক্ষ শহীদের ব্যথার প্রবাল দ্বিপে --
বাংলার স্বাধীনতার মানচিত্র দাঁড়ালো পৃথিবীর পাশে ।
রাখাল বাজায় বাঁশি উদাস দুপুরে
বাঁশির সুর হারায় তেপান্তরের মাঠে ।

পরাধীনতার আঁধার তিমির ভেঙে
বিজয়ের ব্যথিত মিছিল আজ স্বাধীন বাংলার ঘরে ঘরে ।
স্বাধীন বাংলার লাল / সবুজ পতাকা উড়ে
স্বাধীনতার মানচিত্র ছুঁয়ে ছুঁয়ে ...।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026