স্বপ্ন মধুর আল্পনা
- সুকন্যা তিশা
ভালোবাসতে জানি না আমি, তবুও, ভালোবাসি তোমায়,
কাছে যেতে পারি না আমি, তবুও মন, স্বাধ যে জাগায়।
স্বপ্ন আছে দুচোখ জুড়ে, স্বপ্ন মধুর আল্পনাতে,
তুমি, তুমি, তুমি হয়ে, ভাসি শুধু কল্পনাতে ।
সে যে অন্য রকম স্বাধ ,
খুঁজে ফেরে তোমার হাত।
তুমি কি দিবে বলো ?
সাদা কালোয় রঙিন আলো !
বসে আছি তারই আশায়,
র্পূণ হবো ভালোবাসায় ।
হবে যেদিন শুভদৃষ্টি, নামবে যখন প্রণয় বৃষ্টি,
দুঃখ কি আর থাকবে বলো ?বাসবে তুমি আমায় ভালো ।
স্বপ্ন স্বপ্ন গন্ধ রবে, বাস্তবে যার ছন্দ পাবে।
র্সূয তখন লজ্জা পেয়ে ,চাঁদও যে তার মুখ লুকায়ে,
মিলিয়ে দেবে তোমায় আমায়,স্বপ্ন কন্যার লাজ ভাঙ্গায়।
এমনই একটি স্বপ্ন নিয়ে ঘুরছি আমি দিনেরাতে,
কবে করবে সত্যি বলো? ধৈর্য্য যে ও বায়না ধরলো।
ভালোবাসতে জানি না বলে, যেও না আবার আমায় ভুলে,
কাছে যেতে পারি না বলে, মনকে যেনো রেখো না তুলে
স্বপ্ন আছে দুচোখ জুড়ে, স্বপ্ন মধুর আল্পনাতে
তুমি, আমি, আমরা মিলে, ভাসি শুধু কল্পনাতে ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।