নাড়ির টানে বাড়ী
- আবু জাফর বিশ্বাস

নাড়ির টানে ফিরছি বাড়ী,
তেরো নদী দিয়ে পাড়ি।
আসছে যে এই খুশির ঈদ,
কারো চোখে নাইতো নিঁদ।

পিতা-মাতা চেয়ে আছে,
খোকা কখন ফিরবে কাছে।
এটা হচ্ছে বাঙালির কৃষ্টি,
যতই হোক না ঝড়-বৃষ্টি।

বোনটা আছে কত আশায়,
ভাইয়া কখন ফিরবে বাসায়।
নতুন জামা আনবে কিনে,
কতো মজা ঈদের দিনে।

চাকুরি করি থাকি শহরে,
মনটা থাকে আপন ঘরে।
লোকের ভিড়ে জানের ঝুকি,
তুবও যে হয়েছি ঘরমুখি…!!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026