শারদীয় দূর্গাপূজা
- আবু জাফর বিশ্বাস
শোন ওগো বউদি, আমি যে ননদি,
তুমি ছাড়া আমার আর কে আছে দরদী।
শারদীয় দূর্গাপূজার মহা এই উৎসবে,
প্রতিমাকে পূজা দিবো মিলে-মিশে সবে।
বলি তোমায় দাদাকে তায় বলবা যে বুঝায়,
এবার কিন্তু ঝিলিকসেট দিতে হবে পূজায়।
হাতে কানে আরো গলে পরবো সোনার গয়না,
মনের মত সাজবো এবার করবে না বাহানা।
পূজা মণ্ডপে মহা নবমীর পূজা দিবে যারা,
আরতি, আর নাচ-গানে সবে মাতোয়ারা।
দশমীর দিন দুর্গাপূজার প্রতিমা বিসর্জন,
পূজার আনন্দ শেষ হবার, দেখবে সর্বজন।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।