আমি যদি হতাম...
- আবু জাফর বিশ্বাস
আমি যদি মেঘ হতাম…
ভাসতে ভাসতে গলে যেতাম,
সূর্যমাখা শুকনো মনটাকে ভিজিয়ে নিতাম।
আমি যদি আকাশ হতাম…
বৃষ্টির স্পর্শ পেতাম,
আকাশ নীলিমায় রংধনুর মেলিয়ে দিতাম।
আমি যদি সমুদ্র তটের বালু হতাম…
ক্ষণে ক্ষণে ঢেউয়ের পরশ পেতাম,
সাগরের জলকণায়, গাঁ ভিজিয়ে নিতাম।
আমি যদি ফুলের পাঁপড়ি হতাম…
মিষ্টি মধুর সৌরব দিতাম,
মধুলোভি ভ্রোমরের ছোঁয়া নিতাম।
আমি যদি নদী হতাম…
ঢেউয়ে ঢেউয়ে কূল পেতাম,
ভাসতে ভাসতে মোহনার দিকে চলে যেতাম।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।