অচিন ব্যথা
- রুবিনা মজুমদার
ক্ষুদ্র জীবনের ক্ষণিক চাওয়ায়
সময়ের স্রোতে কতো চাওয়া - পাওয়ায়
কতো হাসি - কান্নার সুরে জীবনের করিডোরে
দুঃখ - বেদনায় বাজে জীবনের বীণা ।
কখনো রোদেলা বৃষ্টিতে ভেজা
কখনো রঙধনুর রঙ্গে সাজা --
কখনো হৃদয়ের অতল সাগরে ভাসা
কখনো জীবন জোছনায় ভরা পূর্ণিমার চাঁদ মাখা --।
কখনো অমাবস্যার ভীষণ খরা
কখনো ভালোবাসার মধুর সুরে -
বিনি সূতার মালা গাঁথা ।
কখনো গোধূলির সূর্য ডোবা দেখা
কখনো আপনজন হারানোর ব্যাথা ,
জীবনের প্রতিটি প্রান্তে জড়িয়ে
হৃদয়ের স্পন্দনে কখনো সুখ কখনো হতাশা ।
তবুও এ মনের সরোবরে জড়িয়ে থাকে
পোড়া এক অচিন ব্যথা ।
সত্যের আড়ালে মিথ্যার জাল বুনে
যায় কি কভু ভালোবাসার চাঁদ দেখা ...?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।