ফেরারী বাতাস
- রুবিনা মজুমদার

মন খারাপের একান্ত প্রহরে
যখন একাকী নির্জনে
ঘুঘু ডাকা দুপুরে --
নিজ আত্মার সাথে হয় কথা ---
হৃদয়ের গোপন ভাঁজে -
জাগায় ব্যথার আকুলতা ।

তোমার সুরভী মাখা মিথ্যে সুরের ধ্বনি
হৃদয়ে কাঁপন জাগায় দিবস রজনী ।
তোমার মিথ্যের বালুচরে --
মিথ্যে স্বপ্নের প্রাসাদ গড়ে ,
আজ আমার ক্লান্ত দুটি চরণ
আর বুকে যন্ত্রণার পলাশ রাঙানো রক্ত ক্ষরণ ।
তোমায় দিতে চেয়েছিলাম আলো
তুমিতো আলোকে ভাসোনি ভালো ।
তোমার আলেয়াকে আলো ভেবে
গিয়েছি রঙ্গিন স্বপ্নের জাল বুনে ।

পেরিয়ে জীবনের মরু প্রান্তর ,
হতে চেয়েছিলাম তোমার মনের সহচর
আঁধার রাতে যখন তারারা খেলবে আকাশে
আমার কান্নার ধ্বনি শুনতে পাবে ফেরারি বাতাসে ।
সাথী হারা শুন্যতা বুকে নিয়ে -
যদি কখনো খুঁজো আমায় -
নীল গগনে দেখো চেয়ে
ডানা ভাঙ্গা বলাকা উড়ছে আকাশের অসীমে ...।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026