উপহাস
- রুবিনা মজুমদার

আমার ভালোবাসার শপথ নিয়ে
তুমি করো পণ ---
আমায় কভু ছেড়ে যাবে না
আসুক দুঃখ ক্ষণ ।
শুধু একবার মৌন হৃদয় দিয়ে অনুভব করো
কে তোমার প্রিয়জন ?

উপহাস করেছো যাকে
সেতো তোমার প্রিয়জন ।
আপন করে ভেবেছো যাকে
সেতো তোমার দুশমন ।
দুঃখ ভরা গীতি দিয়েছো যাকে
সেতো তোমার বন্ধু --
সুখের মালা পরিয়েছো যাকে
সেতো তোমার নিন্দুক ।
ভালোবাসা দিয়েছো যাকে
সেতো তোমার শত্রু ,
তিলে তিলে অবহেলা করেছো যাকে
সেতো তোমার মিত্র ।


উপহাস পেয়েও সে যে বন্ধু বেশে
তোমায় আপন ভেবেছে ,
দুঃখ পেয়েও সে যে বন্ধু বেশে
তোমার পাশে থেকেছে ।
অবহেলা , অপবাদ সহেও সে যে বন্ধু বেশে
তোমায় ভালোবেসেছে ,
তবুও সে কি তোমার ---
উপহাস পেয়েই যাবে ?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026