অনুরাগের পত্র
- রুবিনা মজুমদার

জীবন তৃষা যদি না পায় পথের দিশা ,
নীল জোছনায় গানের স্বরলিপি ও পায় না খুঁজে শান্তনা ।
হৃদয়ে বেদনার রঙ্গে আঁকা মুছে যাওয়া দিনের স্মৃতি ,
মেঘের ফাঁকে চাঁদের দেশে সুরভিত বিরহের পরম প্রীতি !!

দূর পাহাড়ের গাঁয় উদাস মেঘের দেশে ,
স্বপ্নের আঁখি ছায়া রজ্ঞিন গোধূলিতে সোহাগে মিশে ।
ভাঙ্গনের তারে প্লাবনের ঢেউ দুরাশার বালুচরে স্বপ্ন ঝরে ।
কুঞ্জ বীথিকার ফুল উষ্ণ মরুর অভিশাপে অবসাদে যায় ক্ষয়ে ক্ষয়ে !!

সুরের বীণার তারে চন্র ঢেকে --
অভিমানী দু'চোখ মেঘে মেঘে যায় ভরে ।
সাঁঝের আকাশে মনোবীণায় আঝরে বুকুল ঝরে পড়ে ,
যে পাখী হারায় দূর আকাশে সেকি আর নীড়ে ফিরে ?
অনুরাগের পত্র নিশিদিন অশ্রুতে ভাসে -
আলো - ছায়ায় মিশে নীল জোছনাতে !!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

০৬-০৪-২০১৬ ১৫:৩৩ মিঃ

অনুরাগের পত্র নিশিদিন অশ্রুতে ভাসে -খুব ভালো লেগেছে


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026