বাংলার মনিহার
- রুবিনা মজুমদার
এই সবুজ বাংলার মনিহার ,
তুমি আমার হৃদয়ের অহংকার ।
প্রতিদিন রক্তিম অরুণোদয়ের প্রাতে ,
দেখি তোমায় দু'নয়ন মেলে ,
পদ্মা , মেঘনা ,কর্ণফুলী কতো নদী ,
এই বাংলার বুকে বয়ে চলে নিরবধি ।
সুখে থাকি , দুঃখে থাকি
তবু বাংলার বুকে মাথা রাখি ।
এই সবুজ বাংলা মায়ের রুপ দেখে দেখে
চোখে আমার নতুন স্বপ্ন জাগে ।
খালে - বিলে , পুকুর - নদীতে
দেখি পদ্ম - পাতার জল
আষাঢ় - শ্রাবনে বর্ষার রোধনে
করে টলমল ।
ফুল , পাহাড় , সবুজ , পাহাড় নদী
এই হিম শীতল হৃদয়ই জুড়ে
আমার বাংলার ছবি ।
ছায়া আর মায়ায় ঘিরে
অসীম নীলিমা জড়িয়ে ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।