বৈশাখী উপমা
- রুবিনা মজুমদার
বৈশাখের সুখের শিখরে
ঋতু রঙ্গের বাহারে ,
আকাশ জুড়ে রাশি রাশি মেঘ ,
যেন আকাশের জমিনে গোমরা যন্ত্রণার আবেগ ।
বৈশাখী মেঘলা রাতে -
গাছের সবুজ লতা / পাতার ফাঁকে ফাঁকে ,
যেন লুকোচুরি খেলে যায় আকাশের চাঁদ ,
হাস্না হেনার সুরভী সাক্ষী দেয় -
রাতের গম্ভীর ভাব ।
বর্ষার ছোঁয়ায় --
বৃষ্টির বন্যতায় ---
রাত্রির অন্ধতায় -
প্রকৃতির টানে ----
বর্ষার তুমুল বর্ষণে সাজে মেঘ মালা ,
উড়ে যাওয়া মেঘ আকাশের সাথে করে খেলা ।
প্রকৃতি অরণ্যে তুলে হুংকার
আলো / আঁধারেতে বয়াবহ ঝংকার ।
ঋতু রঙ্গে মেঘলা দুপুরে
ঘোলা জলে স্থলে -
লাবণ্য হিল্লোলে বৃষ্টির আবির্ভাবে ,
মেঘেদের ঘর্ষণে অগ্নিশিখা জ্বলে আকাশের বুকে ।।
প্রকৃতির পরিহাসে -
আকাশের কার্নিশে -
স্বপ্নের উপমার ঝিনুক উলটে ,
ধুম্রাচ্ছন্ন গোধুলি ক্ষণে -
মেঘে ঢাকা বৃষ্টির উল্লাস হু হু করে কাঁদে ।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।