তোমার ঘরে
- শেখ মাফিজুল ইসলাম
তোমার ঘরে
সুখের বাতি জ্বলে,
তোমার ঘরে
গেলাম সন্ধ্যা হ'লে।
তোমার ঘরে
আমায় পেলাম খুঁজে,
মনটি আমার
দিলাম দু'চোখ বুজে।
তোমার ঘরে
স্মৃতি চিহ্ন আছে,
বর্ষা এলেই
ময়ূর হয়ে নাচে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।