একাকিত্ব
- সুকন্যা তিশা
মাঝে মাঝে না বলা কথার মাঝে
অনেক কিছু বলার থাকে
যা না বলাই রয়ে যায় ।
মাঝে মাঝে দুশ্টুমীর আড়ালে
নিজেকে লুকানোর বৃথা চেষ্টা থাকে
হয়ত তা লুকানোও হয়,
কিন্তু নিজেকে একটু একটু করে কুড়ে খাওয়া জীবনটা
বয়কট করে সুখ নামক অস্তিত্বটাকে।
কিছু কিছু সময় আসে যা অনেকটাই গোছানো,
তবুও অগোছালো জীবনটাকে
হাতছানি দেয়ার জন্য ছটফট করে তনু-মন।
সব হাসিতে যেমন সুখ থাকে না,
তেমনি সব কান্নাও তার ভাষা খুঁজে পায় না ,
জলতরঙ্গের খেলায় মেতে উঠা
মনের সাথে চোখের জলের লুকোচুরি খেলায়
দূর থেকে পিপাসু নয়ন দুটি
বলে যায় তার ব্যাথাতুর হৃদয়ের কথা।
না তা কেউ বুঝে,না বোঝার চেষ্টা করে,
এই কি তবে বৃথা মানব জন্ম ?
এই কি তবে একাকিত্বের নাম ?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।