ক্যানভাস
- সুকন্যা তিশা - ধূলো মাখা মলাট
মনে কি পড়ে ?
মিষ্টি সেই ভোর ,
দুষ্ট রোদে বসা
কপোতের জোড় ।
মনে কি পড়ে ?
দীপ্ত সেই দুপুর ,
পাশাপাশি বসা
আর উষ্ণতার সুর ।
মনে কি পড়ে ?
রহস্যময়ী বিকেল ,
হিমেল হাওয়া লাগা
স্বপ্নের মুকুল।
মনে কি পড়ে ?
গোধুলী আকাশ,
সুরভিত মন
গোপন অভিলাষ ।
মনে কি পড়ে ?
উদাসীন সন্ধ্যা ,
নির্জন দ্বীপে একা
আকাশের চাঁদ দেখা ।
মনে কি পড়ে ?
বৃষ্টির সেই রাত
ঝিরিঝিরি কাঁপন লাগা
সিক্ত অনুরাগ ।
মনে কি পড়ে ?
স্বর্ণালী সেই দিন,
শুভ্র মেঘে ঢাকা
নানান রঙে আঁকা
হাজার সুখে মাখা
একই স্বপ্ন দেখা ।
-----------(28.01.09)1.00pm
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।