শান্তির নীড়
- রুবিনা মজুমদার

তোমার নিষ্পাপ অন্তর হতে ----
সর্বদা নির্গত হোক সত্যের আলোর জ্যোতি ,
পবিত্র মনের ভালোবাসা আর উদারতা হয়ে থাকুক
প্রতিটি গরীব , দুঃখী অসহায় মানুষের প্রতি ।
জীবন চলার পথে অসহায়কে করো সাহায্য প্রদান ,
সততা আর মানবতা হোক চন্দ্রের মতো উজ্জ্বল প্রদীপের সমান ।

দূরে ঠেলে সব অন্ধকার প্রদীপের আলো করে পতঙ্গের প্রাণ হরণ ,
সত্যের পথে মশাল জ্বেলে গড়ো মহৎ জীবন ।
ভোরের ঊষার রবির কিরণে -----
তোমার হৃদয়খানি নির্মিত হোক উজ্জ্বল আলোর বিকিরণে ।
পৃথিবীর প্রান্তরে যতোদিন তোমার পদচারণা দিবস রজনী ,
তোমার কারণে আলোকময় হোক নিখিল ধরণী !!

তোমার অন্তর হতে মুখে সর্বদা উচ্চারিত হোক উত্তম আচরণ ,
সত্য ও ন্যায়ের পথে সদা জাগ্রত থাকুক তোমার বিবেকের বিচরণ ।
পূর্ণ পথেই আসবে প্রশান্তি ---
অন্যায়ের পথে মনে জাগবে অশান্তি ।
এই দুনিয়াটা ক্ষণিকের তরে আমরা সবাই মুসাফির ,
পরকালে জান্নাত হলো পরম শান্তির নীড় !!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026