তুমি আমার
- সুকন্যা তিশা - ধূলো মাখা মলাট

তুমি আমার গ্রীষ্মের সন্তাপ,
তুমি আমার বর্ষার সজলতা,
তুমি আমার শরতের নীল,
এক গুচ্ছ স্নিগ্ধ ভালোবাসা ।

তুমি আমার হেমন্তের সৌরভ,
তুমি আমার শীতের কুয়াশা ,
তুমি আমার বসন্তের কোকিল,
ভেসে যাওয়া সুরেলা ভাষা ।

তুমি আমার গহীন অরণ্য ,
তুমি আমার অথৈই সাগর,
তুমি আমার পাগল ছন্দ,
শত ইচ্ছার আকুলতা।

তুমি আমার মেঘলা আকাশ,
তুমি আমার অশ্রু ধারা,
তুমি আমার তৃষ্ণার জল,
শুভ্র বেদনার শান্তি ।

তুমি আমার তরল স্বপন,
তুমি আমার হালকা সুখ,
তুমি আমার সৃষ্টি করা
হাজার কবিতা ।

----------(17.02.09)12.00pm


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026