জীবন তরী
- সুকন্যা তিশা - ধূলো মাখা মলাট
মা যেন বন্ধু আমার
বাবা খেলার সাথী,
ভাইটি আমার দুষ্ট বেশ
একটি ফুলের বৃতি।
মা এখন ব্যস্ত খুব
বাবা থাকেন দূরে,
ভাই আমার বড় হবে
শৈশব কাটিয়ে ।
আমি যেন ব্যস্ত পাখি;
যাই সময়ের খোঁজে,
এমনি করে কতটি বছর
গেল যে পেরিয়ে ।
স্নেহ,মমতা,ভালোবাসা
গড়া মোদের বাসা ,
ছোট্ট ঘরে মিষ্টি আশা
বাঁধে শুধু বাসা ।
মা একদিন বৃদ্ধ হবেন
ধরবেন হাতে লাঠি,
বাবা এসে বসবে ঘরে
সোনার দিন কাটি।
ভাই যাবে আশার খোঁজে
আমি যাবো কোথা ?
বয়ে যাবে জীবন নৌকা
রয়ে নীরবতা ।
-----(17.02.09)1.30pm
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।