শেষ বিকেলে
- সুকন্যা তিশা - ধূলো মাখা মলাট

মেঘ হয়ে উড়বো আমি আকাশের ঐ পানে ,
বৃষ্টি হয়ে ঝড়বো যেনো উঠোনের ঐ কোণে ।

খুঁজবে আমায় ঘাসের ভেতর, শিশির মাখা ভোরে,
উঠবো আমি সবার মাঝে মিষ্টি রোদ হয়ে ।

শেষ বিকেলের সূর্য হবো, হবো তারি আলো ,
ঈশান কোনে দেখবে তারে লাগবে কতো ভালো।

হবো আমি সন্ধ্যাতারা; দেখতে পাবে তারে।
বুঝবে যেন আলো হয়ে জ্বলছি তারি তরে ।

কষ্ট ভরা অনুভবে থাকবে যখন তুমি,
নিয়ে যাবো দুঃখ ব্যাথা সকলের মাঝে আমি।

মাঝরাতে দেখবে যখন প্রকৃতির নিরবতা,
ঘুম হয়ে আসবো কাছে দিতে সজীবতা ।

সকল ব্যাথার সকল কাজে প্রকৃতির ঐ মাঝে,
বুঝবে তোমার পরী যেন আছে তোমার কাছে ।
-----------------------------------------(18.02.09)11.30pm


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

১৬-০১-২০১৫ ২১:৪৩ মিঃ

সময়োপযোগী কথামালা।
শুভকামনা।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026