স্বপ্ন দেখার নেইতো মানে
- সুকন্যা তিশা - ধূলো মাখা মলাট
স্বপ্ন দেখার নেইতো মানে,
স্বপ্ন শুধু কাঁদাতে জানে।
মরিচীকার মতন করে
ঘুরিয়ে ফেরে মানুষেরে।
স্বপ্ন হলো দুঃখের সাগর;
গড়ে তোলে কঠিন পাথর।
হাওয়ার মত যায় না দেখা ,
একে যায় দুঃখ রেখা ।
স্বপ্ন হলো চন্দ্র তারা,
হাত বাড়ালে যায় না ধরা।
কুয়াশা হয়ে কাছে এসে ,
পালিয়ে যায় অবশেষে ।
স্বপ্ন যেন প্রভাত রবি,
গড়ে তোলে অবুঝ কবি।
অন্ধকারের মধ্যে পরে,
মিলে যায় অগোচরে ।
স্বপ্ন হলো ফুলের রেণু ,
ভরিয়ে তোলে সুরের বেণু।
উত্তরী হাওয়া এসে ,
নিয়ে যায় অচনি দেশে ।
স্বপ্ন দেখে হয় যে মত্ত,
অবুঝ হৃদয় ,অবুঝ চিত্ত ।
যায় না রাখা বদ্ধ ঘরে
ঘুরে ফেরে স্বপ্নপুরে ।
-------(22.02.09)12.00pm
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।