দুটি পাখি
- সুকন্যা তিশা - ধূলো মাখা মলাট
রূপকথার গল্প হয়ে,আকাশের ঐ চাঁদ হয়ে,
ভালোবাসার দেব হয়ে ,মন পবনের ঢেউ হয়ে ।
লুকিয়ে হৃদয় মাঝে ,আসো মোর কাছে।
‘ওগো’ মোর সুখ পাখি ,খুলে দিয়ে দুটি আঁখি,
ভালোবাসার র্পূণতায় র্পূণ করো আমায়।
জোৎস্না ভরা সন্ধ্যা বেলা,নিজ্ঝুম নিরালায়,
অজান্তে দুটি মন কোথায় হারায় ?
ভালোবাসার অঝর ধারায় ভিজিয়ে দিয়ে গা,
অথৈই সাগরে যায় তলিয়ে ডুবিয়ে দিয়ে পা।
কত বেশি উচ্চতা হিমালয় প্রধান,
তার চেয়েও বড় মোর ভালোবাসার টান ।
বসন্ত বাতাসে মন আকাশে মেলে স্বপ্ন ডানা,
হারিয়ে যাবো দুজনায় নেই তো কোন মানা।
পাহাড়ের ঐ ঢাল বেয়ে ঝর্ণা আসে নেমে,
আমাদের পথ চলা যাবে না থেমে ।
থেমে দিতে চায় যদি কাল বৈশাখী এসে,
দুটি পাখি যাবো উড়ে রয়ে মিলেমিশে ।
ভালোবাসা মানে এক অসীম আকাশ,
গড়ে তোলে বিশাল এক আজব ইতিহাস ।
---------------------(22.02.09)12.00pm
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।