অবেলা
- সুকন্যা তিশা - ধূলো মাখা মলাট

বেলা বয়ে যায় দূর অজানায়,
স্মৃতিগুলো পড়ে থাকে মন আঙ্গিনায়।
আসে না ফিরে সে কোন কিছু নিয়ে,
ডেকে যায় বারে বারে হাতছানি দিয়ে ।

চলে গেছে সেই হাসি মাখা দিন,
রয়ে গেছে তবু চেনা ক্ষন রঙিন।
লুকিয়ে আছে কত না ব্যাথা,
থেকে যায় হয়ে শুধু শত স্মৃতিকথা ।

হয়তো পাব না কভু সেই জীবনটা,
মনে পড়ে যায় তবু সেই সকালটা।
শিক্ষকগণ পড়াতেন ঐ রুমে এসে,
পড়বো না মোরা আর একসাথে বসে।

ক্লাস ফাঁকি দিয়ে মোরা যেতাম দোতলায়,
বলতাম কত কথা বসে নিরালায় ।
বন্ধু হয়ে কইতো কথা চড়ুই পাখিটা,
সঙ্গী হতো তারি সাথে কৃষ্ণচূড়াটা।

বাজতো কত সুর গানের আসরে,
হারিয়ে যেতাম সুরের মাঝে বসে অবসরে।
বসবে না আজ আর সেই আড্ডা,
করবে না কেউ আর সেই ঠাট্টা।

আসতো যদি বৃষ্টি দূর আকাশ থেকে,
দৌড়ে যেতাম মাঠে বই খাতা রেখে।
আসে যদি আবার সেই বরষা
ফিরে পাবো সেই ক্ষন নেই ভরষা।

ফুল দিয়ে কেউ আর বাঁধবে না মালা,
ধরবে না হাত আর এই অবেলা।
গত হয়ে গেছে কত অকাল বসন্ত,
জেগে আসে কত সুখ হয়ে জীবন্ত ।
--------------------- (০৩.০৩.০৯)


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026