প্রত্যাশা
- সুকন্যা তিশা - ধূলো মাখা মলাট
ঢেউগুলো চলে যায় অদূরে কোথায়?
হারিয়ে যাবো দুজন আজ ত্রিমোহনায়,
গাংচিল হয়ে উড়ে যাবো অচেনায়,
খুঁজে পাবো না কেউ তোমায় আমায়।
ভেসে যাবো জলধির স্রোতের টানে ,
ঝরবে না কোন জল কালো নয়নে।
থাকবো যেন তারা হয়ে আকাশের পানে ,
তুলো তুলো সাদা মেঘ রবে যে কোণে।
নীলিমার নীলের মাঝে হবো একাকার,
থাকবো শুধু মোরা হয়ে দু’জন দু’জনার।
ফুলের কুঁড়ির মাঝে থাকবো মোরা মিশে,
পাবে না কেউ মোদের খুঁজে চারিপাশে ।
বাবুই পাখির নীড়ের মত বাঁধবো ছোট্ট বাসা;
রবে শুধু সুখ আর কত রঙিন আশা।
হাওয়া হয়ে যাবো মিশে প্রকৃতির মাঝে,
সারা ক্ষণ রবো শুধু মোরা পাশে পাশে।
সুর হয়ে বাঁজবো যেন হয়ে দোতারা ,
বুঝবে না কেউ তার শত ইশারা।
মিশে যাবো নিবিড় রাতের আঁধারে;
কইবো না কোন কথা দুটি অধরে ।
লুকিয়ে থাকবো মোরা জোছনার তরে ,
থেকে থেকে জ্বলবো যেন নিশির তিমিরে।
----------------------(04.03.09)11.00pm
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।