অসমাপ্ত ভাষ্য
- সুকন্যা তিশা - ধূলো মাখা মলাট

ভালোবাসার কথা যায় না বর্ণনা,
সঙ্গে কারো তার হয় না তুলনা।
ছড়ানো থাকে সে মন আঙ্গিনা,
অচেনা দুটি ঢেউ মেলে মোহনা।

ভালোবাসা মানে যেনো জলের আঁধার ,
যায় না বুঝা তার কোন আকার ।
বুঝতে হয় তারে শুধু অনুভবে,
ফুটে ওঠে সে হৃদয় পল্লবে ।

ভালোবাসা মানে যেনো তারার আলো,
দূর করে দেয় সব মনের কালো।
হিয়ার মাঝে পরে তার ছায়া,
বুঝানো যায় না তার কত মায়া।

ভালোবাসা মানে যেন সূর্যের তাপ,
তপ্ত করে তোলে হৃদয় অনুরাগ ।
মন আকাশে ওঠে সে সাত রংমেখে,
ভেবে যায় মন তারে সকল কাজ রেখে ।

ভালোবাসা থাকে যেন মনো মাঝারে
বেজে যায় সারাক্ষন তারই ঝংকারে,
গেয়ে যায় গান কত সুর লয়ে,
বয়ে যায় তরী শত কথা কয়ে।

ভালোবাসা ছুঁয়ে যায় সবুজ অরণ্যে,
নেচে বেড়ায় প্রজাপ্রতি মন কাননে।
বয়ে যায় পাগলা হাওয়া মন পবনে,
বিমোহিত হয় মন তারই কারনে।

ভালোবাসা মানে যেনো অসমাপ্ত ভাষ্য,
হাজার কবির সৃষ্টি করা কত শত কাব্য।
এ যেন হৃদয়ে আঁকা নকশি কাঁথার মাঠ
নির্জনে বসে একা প্রেমের কবিতা পাঠ ।

-----------------(22.03.09)7.00pm


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026