পোষা পাখী
- রুবিনা মজুমদার

পোষা পাখী তোরে --
খাঁচার বাঁধন খুলে দিলাম ওরে ,
উড়ে যা তুই অচিন দেশে -
মিছে ছুটবো না আর তোর পিছে !!

এমন অজানায় তুই হারিয়ে যা
যেথায় আমার ডাক পৌঁছাবে না ,
শুনবো না আর তোর মধুর সুর
হারিয়ে যা তুই দূর বহুদুর ।
মায়ার বাঁধন ছিন্ন করে -
তুই যদি চলে যাস দূরে
আমি কাঁদবো কেন তোর তরে -?

বনের পাখী বনে হারায়
মায়ার বাঁধন তাকে কি মানায় ?
আপন ভেবে তোকে দিতে চেয়েছিলাম আলো
ভুল বুঝে তুই নাইবা বাসলি ভালো ।
নাইবা দিলি অনুরাগের ফুল -
জানি একদিন ভাঙবেই তোর ভুল ।
পাখী তুই বাঁধবি যখন নতুন বাসা
জানি ভুলে যাবি তুই আমার সব ভালোবাসা ।
হয়তো বেদনায় হাহাকার করে কাঁদবে আমার মনো বীণা ।
সেইদিন আমি হয়ে যাবো তোর চির অচেনা !!

জানি তুই আর আসবি না আর ফিরে
দিন, মাস, বছর কেটে যাবে --
তোর স্মৃতির বিষাদ ছুঁয়ে ছুঁয়ে ।
দুঃখের কালো কার্বন ধোঁয়া উড়বে
মৌন হৃদয়ের বুক চিরে !!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026