ব্যথার পরশ
- রুবিনা মজুমদার
জন্ম হতে মৃত্যু অবধি
চোখের কোণে বিরহের এক নদী
বয়ে চলেছে নিরবধি ।
তবু দেখে নাতো কেউ -
যখন বুকের কোণে বহে বেদনার ঢেউ ।
ভবের চরে আটকা পড়ে মায়ারই সংসার ,
তবু স্বপ্ন ভাঙ্গার সুর তোলে বিষাদের ঝংকার ।
বুকের কোণে হিম শিশির ঝরে ব্যথার পরশে ,
কুড়ি ফোঁটা ফুল শুকিয়ে যায় মনের হরষে ।
তবু মানুষ স্বপ্ন বুনে ---
জীবন সাজায় সুখের আবেশে !!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।