বেদনার ফাগুন
- রুবিনা মজুমদার
আকাশের বুকে পূর্ণিমা রাতে
ফোটে জোছনা মাখা আলোর কণিকা ।
হৃদয়ের মাঝে বেহালার সুরে বাজে
নিবব ব্যথার সুরভিত মনিকা ।
বিষাদ ব্যথার আঁচলে আঁখিজল ঝরে ,
ব্যকুল বাতাস বেদনায় দীর্ঘশ্বাস ছাড়ে ।
হেমন্তের ঝরা পাতা ধুলিতে মিলায়
বেদনার ফাগুন সেথায় ফুল পাপড়ি ঝরায় !!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।