শেষ প্রহরে
- সুকন্যা তিশা - ধূলো মাখা মলাট

এই পৃথিবী ছেড়ে চলে যাবো যেদিন ,
বুঝবে তুমি আমায় বুঝবে সেদিন।
জীবনের যত ভুল রয়েছে জমা,
পারলে তুমি আমায় করো ক্ষমা।

নতুন করে জীবন আবার রাঙিয়ো তুমি ,
বাঁধা হয়ে পাশে আর রবো না আমি।
কষ্ট নিয়ে এই বুকের মাঝে;
চল যাবো কঠিন মাটির নিচে।

হৃদয়ের কোন কথা হবে না বলা,
হবে না আর এক সাথে সেই পথ চলা।
স্মৃতিগুলো যদি উঁকি মারে বারেবারে,
মুছে দিও তুমি তারে নতুনের ভিড়ে।

ফোটাতে হাসি ঐ দুটি অধরে ,
পাগলামী আমি যত গিয়েছি করে।
ভুলে যেও সব তার রেখো না মনে ;
ঝড়ায়ো না অশ্রু তুমি তারই দহনে ।

বলতে পারি নি বুঝিয়ে কোন কথা ,
পারি নি বুঝাতে মোর গোপনো ব্যাথা।
চেয়েছি অবাক চোখে নিয়ে শত আশা,
বুঝতে চাওনি তুমি তার ভাষা ।

দিয়েছি কত আঘাত না জেনে মনে ,
করো না মনে তা অতি গোপনে।
ভেবো না তুমি আমায় শুধু অভিমানী,
নইতো আমি কারো সাজানো ফুলদানী ।
------------(24.03.09)4.00pm


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026