শূন্যতা
- সুকন্যা তিশা - ধূলো মাখা মলাট

কতদিন তোমার সাথে হবে না দেখা ,
কেমন করে রবো আমি শুধু একা একা ?
প্রতিদিন প্রতিক্ষন কাটবে কেমন করে?
সে কথাই ভাবি আমি শুধু পরে পরে ।

ভালোবাসার কথাগুলো হবে না বলা,
পাশাপাশি বসে আর হবে না চলা।
কি করে কাটাবো মোর প্রতিক্ষন ?
চোখে জল আসে আমার তাই অনুক্ষন।

মন খারাপ হলে আমায় কে শুনাবে গান ?
মিষ্টি করে হেসে কে জুড়াবে এই প্রাণ?
ভালোবাসা কেন হায় এমন করে হয়?
দেওয়ার চেয়ে বেশি সে কেন কেঁড়ে নেয় ?

কার বুকে মাথা রেখে ঘুমাবো যে আমি ?
কি করে হাতে হাত রাখবে তুমি ?
দিনের আলোর শেষে যেমন আঁধার আসে নেমে,
স্বপ্নগুলো কেন আমার গেল যে থেমে ।

আদর করে কে আমায ডাকবে যে কাছে ,
কার পরশ পাবো আমি মিষ্টি ঠোটের রাশে?
সুখের শেষে দুঃখ আবার কেন যে এলো
বৃষ্টি এসে টাপুরটুপুর চোখ যে ভরে গেলো ।

সূর্যের আলোয় করবো যখন আমি স্নান,
ঝাপসা চোখে দেখবো পাশে নেই যে আমার জান।
কষ্টে আমার দু’চোখ বেয়ে নামবে যে বান,
কে এসে ভাঙাবে আমার সেই অভিমান ?

বৃষ্টি এসে আবার যখন ভিজিয়ে দিবে গা,
পাবো না তোমায় কাছে কষ্ট রবে চাপা।
জানি না কবে আবার তোমায় হবে পাওয়া ,
মনে রেখ তুমিই আমার একমাত্র চাওয়া।
------------------02.04.09)9.00pm


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026