প্রাপ্তি
- সুকন্যা তিশা - ধূলো মাখা মলাট
শত প্রত্যাশার প্রাপ্তি যেন এই রাত্রি,
কেউ নেই আশেপাশে সুর শুধু ভেসে আসে।
ফুল দিয়ে সাজানো সুখের বাসর,
মধু নিয়ে যায় শুধু ফুলের ভ্রমর।
স্নিগ্ধ আলোয় যেন ভরে আছে ঘর,
গোটা পৃথিবীর সব আজ শুধু যে পর ।
বাগানের মাঝে আছে সাজানো ফুল,
ভ্রমর কি তাই বারবার করে শুধু ভুল।
জীবনের সব লাজ করে যেনো দূর
ঝরে যায় ফুল তার হয়ে চুর চুর ।
আঁধারে মিলে যায় যেনো দুটি পাখি,
জ্বলে আছে যেন তাদের অপলক আঁখি।
পৃথিবীর যত সুখ আছে তাদের কাছে,
জোয়াড় যেন বইছে আজ নদীর দুপাশে।
পেখম মেলে ময়ূর আজ মেতেছে যে রঙে,
বেজে যায় কত সুর তার ঢঙে ঢঙে ।
---------------(04.04.09)10.00pm
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।