বিদায় ধ্বনি
- সুকন্যা তিশা - ধূলো মাখা মলাট
এসেছে যে বিদায় বেলা,দিও না গো যেতে মোরে ,
ভেঙে দিয়ে সকল খেলা,বেঁধে রাখো বাহু ডোরে।
ঝড় যদি আসে তব ,ভেঙে মোরা যাবো নাকো।
দূর থেকে দূরান্তরে চলে যাবো অগোচরে ,
পাল যদি ছিড়ে যায়, ডুবে যদি দিতে চায়
হারায়ো না শক্তি বল বিধাতা যে আছে উপর।
শুকিয়ে যদি যায় গো নদী,ভেবো নাগো আছে অবধি,
ভরে যাবে আবার জলে, বয়ে যাবে অতল তলে।
ঝরে যদি যায় গো ফুল,বোঝ না’ক আমায় ভুল,
ছেড়া পাতার টুকরো হয়ে রয়ে যাব তপোবনে।
আঁধার এসে যদি তার, দিয়ে যায় অন্ধকার ,
ভয় যেন পেয়ো না লুকিয়ে আছে পূর্ণিমা।
আকাশেতে থেকে থেকে জ্বলে যদি বিজুলি জ্বলে ,
করো নাকো শ্রাবন ভয় আড়ালে তার সুখ যে রয়।
যদি থাকি শত দূরে, রব আমি তোমার তরে ,
ভালোবাসা আছে যত দিয়ে যাব তোমায় তত।
----------------------------------(09.04.09)3.00PM
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।