শ্রাবণ ঢল
- সুকন্যা তিশা - ধূলো মাখা মলাট
বৃষ্টি এসে আজ ভিজিয়ে দিলো সব,
দুঃখ ব্যাথা ভরা শত অনুভব।
খুশিতে মন হারিয়ে সাত সমুদূর পেরিয়ে ,
বৃষ্টি এসে আজ দিলো যে ভিজিয়ে।
আকাশ জুড়ে মেঘের খেলা,
সাদা কালো রঙের মেলা।
যাচ্ছে কোথায় সাঁঝের বেলা?
দেখছি যে ভাই তারই খেলা।
পাতার উপর পড়ছে যে জল।,
নাচছে যে তাই ময়ূর দল
মেঘগুলো সব করছে যে ছল,
বৃষ্টিতে আজ ভিজবো চল।
উদাস মনে ইচ্ছে তাই ,
বনে বনে হারিয়ে যাই।
এলোমেলো স্বপ্ন বুনাই,
মানবো না আজ কোন বাঁধাই।
গাছের ডালে বসে পাখি,
ভাবছে যে কি চুপিচুপি ?
দূর আকাশে চোখ রাখি,
খুঁজছে কি আজ অবুঝ আঁখি ?
--------------(10.04.09)2.00AM
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।
২৭-১২-২০১৩ ০১:২১ মিঃ
onek kotha, onek subjet er use ekta kobitay. Shuru ta onek valo hoyeche. But biraam chinhor use ta ektu beshi hoye geche. kichu kichu spelling thik korte hobe.

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।